বরই পাতার গোসল
November 21, 2025
বদনজর হাসাদ !
November 28, 2025
বরই পাতার গোসল
November 21, 2025
বদনজর হাসাদ !
November 28, 2025

সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহাম্মাদ।

🥛 ১️⃣ দুধে তৈরি তালবীনা

উপকরণ:
• যবের গুঁড়া – ২ টেবিল চামচ
• দুধ – ১ কাপ
• মধু – ১ টেবিল চামচ
• এলাচ গুঁড়া – এক চিমটি (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি:
1. প্যানে যবের গুঁড়া হালকা ভেজে নিন (২ মিনিট)।
2. দুধ ঢেলে নেড়ে নিন যাতে দলা না বেঁধে যায়।
3. মাঝারি আঁচে ৮–১০ মিনিট রান্না করো, ঘন হয়ে এলে নামিয়ে নিন।
4. ঠান্ডা হলে মধু ও এলাচ গুঁড়া মেশান।
5. হালকা গরম অবস্থায় পরিবেশন করুন।

💧 ২️⃣ পানিতে তৈরি তালবীনা

এটি মূলত রোগী বা হালকা খাবার দরকার এমন ব্যক্তিদের জন্য উপযোগী।

উপকরণ:
• যবের গুঁড়া – ২ টেবিল চামচ
• পানি – ১ কাপ
• মধু – ১ টেবিল চামচ (রুচি অনুযায়ী)
• সামান্য লবণ (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি:
1. যবের গুঁড়া হালকা ভেজে নিন।
2. ১ কাপ পানি ঢেলে নেড়ে নিন।
3. কম আঁচে ৭–৮ মিনিট রান্না করো, পায়েসের মতো ঘন হয়ে এলে নামিয়ে নিন।
4. ঠান্ডা হলে মধু মিশান।

💡 টিপস:
• বেশি ঘন হয়ে গেলে সামান্য দুধ বা পানি মিশিয়ে পাতলা করতে পারেন।
• সকালে নাশতায় বা রাতে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে উপকারী।

সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, একমাত্র তিনি ছাড়া কোনো ইবাদাত পাওয়ার যোগ্য কেউই বা কোনো কিছুই নেই।