
শিক্ষানবীস রাকী নিয়োগ হবে!
February 9, 2026মানুষের সম্পর্ক ধ্বংস করার জন্য যাদুর একটি মারাত্মক ধরণ হলো স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর যাদু। রুকইয়াহর পরিভাষায় একে বলা হয় سِحْرُ التَّفْرِيقِ بَيْنَ الزَّوْجَيْنِ তথা স্বামী-স্ত্রীর বিচ্ছেদের যাদু। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে ইরশাদ করেছেন وَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ অর্থ “তারা (মানুষ) তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়।” সূরা আল-বাকারা ১০২। এই আয়াত থেকেই বোঝা যায় যে দাম্পত্য বিচ্ছেদের যাদু বাস্তব এবং প্রাচীনকাল থেকেই এর ব্যবহার রয়েছে। আজকে আমরা জানবো বিচ্ছেদের যাদু প্রয়োগ পদ্ধতির সম্পর্কে।
প্রথম বিষয় – যাদুকর কিভাবে বিচ্ছেদের যাদু প্রস্তুত করে? বিচ্ছেদের যাদু সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ: ব্যক্তিগত বস্তু সংগ্রহ যাদুকর আক্রান্ত ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত কিছু বস্তু সংগ্রহ করার চেষ্টা করে। যেমন চুল নখ কাপড়ের অংশ ছবি নাম বা জন্মতারিখ ব্যবহৃত বস্তু,এই বস্তুগুলো যাদুর শক্তির সাথে ব্যক্তিকে সংযুক্ত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় ধাপ: তলাসিম ও মন্ত্রপাঠ যাদুকর এরপর কাগজ, কাপড় বা ধাতুর উপর তলাসিম লিখে। তলাসিম সাধারণত হয় – অদ্ভুত চিহ্ন সংখ্যা অজ্ঞাত ভাষার শব্দ শিরকপূর্ণ মন্ত্র এরপর শয়তানি মন্ত্র ও অপবিত্র আমল করা হয় যাতে শয়তানি জিনরা যাদুর কাজে সহযোগিতা করে। তৃতীয় ধাপ: যাদুর বস্তু তৈরি বিচ্ছেদের যাদুতে সাধারণত কয়েক ধরনের বস্তু ব্যবহার করা হয়।
যেমন- তাবিজ তলাসিম লেখা কাগজ পুতুল গিঁট দেওয়া সুতা পিন বা সূঁচ জাদওয়াল নকশা মাটি বা কবরস্থানের বস্তু রক্ত বা অপবিত্র পদার্থ এই বস্তুগুলো পরে লুকিয়ে রাখা হয়। যেমন- মাটির নিচে কবরস্থানে পানির ভেতরে গাছের নিচে ঘরের আশেপাশে,বিছানায় বা বালিশে বা ইত্যাদি স্থানে।
২য় বিষয় – যাদুর খাদেম জিন কিভাবে বিচ্ছেদ ঘটায়? যাদুকর সাধারণত খাদেম জিন শয়তানকে এই কাজের জন্য নিযুক্ত করে। এই জিনের প্রধান কাজ হলো স্বামী ও স্ত্রীর হৃদয়ে বিভেদ সৃষ্টি করা।
তাদের কাজের পদ্ধতি:
১. স্বামী বা স্ত্রীর শরীরে প্রবেশ করা , যদি প্রবেশ করা সম্ভব না হয় যাদুর প্রভাব প্রয়োগ করা শারীরিক ও মানসিক ভাবে।
২. তাদের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করা ।
৩. একে অপরের প্রতি সন্দেহ তৈরি করা ।
৪. তুচ্ছ বিষয়কে বড় করে দেখানো ।
৫. ভালোবাসাকে ঘৃণায় পরিণত করা।
৬.মাথায় (ব্রেইনে) ডির্ভোসের জন্য ওয়াসওয়াসা দেওয়া। শরীরের ভেতরে জিনের অবস্থান। রুকইয়াহতে আমাদের অভিজ্ঞতায় দেখেছি বিচ্ছেদের যাদুর জিন সাধারণত কয়েকটি স্থানে অবস্থান করে। বৃহত্তম অংশ মাথা (ব্রেইন) বুক (কলব) হৃদয়ে ও পেটে ও প্রাইভেট জনিত এরিয়া। এই জায়গা থেকে তারা মানুষের অনুভূতি ও আবেগকে প্রভাবিত করে নিয়ন্ত্রণ ।
(আল্লাহু আলাম) জিন কিভাবে স্বামী–স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে – জিন কয়েকটি উপায়ে কাজ করে।
১. অকারণ রাগ সৃষ্টি করা স্বামী বা স্ত্রীর মধ্যে হঠাৎ তীব্র রাগ সৃষ্টি হয়।
২. ভালোবাসা কমিয়ে দেওয়া যে ব্যক্তি আগে প্রিয় ছিল তাকে হঠাৎ অপছন্দ হতে শুরু করে।
৩. ভুল বোঝাবুঝি বৃদ্ধি করা ছোট বিষয় বড় ঝগড়ায় রূপ নেয়।
৪. সন্দেহ সৃষ্টি করা স্বামী বা স্ত্রী একে অপরের প্রতি অকারণ সন্দেহ করতে থাকে।
৫. দাম্পত্য সম্পর্কে অনীহা অনেক ক্ষেত্রে স্বামী বা স্ত্রী একে অপরের কাছে যেতে চায় না। শারীরিক ও মানসিক ভাবে বিভিন্ন বাঁধায় স্বীকার হওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানদের স্বামী স্ত্রী বিচ্ছদের কার্যক্রম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন, যা এই বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরা হলো হাদিসে আসছে – إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ، ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ، فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً، يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا، فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا، قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ، قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ বাংলা অনুবাদ- নিশ্চয়ই ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে, তারপর সে তার সৈন্যদের প্রেরণ করে।
তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারে, সে-ই তার কাছে সবচেয়ে নিকটবর্তী। তাদের একজন এসে বলে আমি অমুক কাজ করেছি। সে বলে তুমি কিছুই করনি। এরপর আরেকজন এসে বলে আমি তাকে ছাড়িনি যতক্ষণ না স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন ইবলিস তাকে নিজের কাছে ডেকে নেয় এবং বলে তুমি খুব ভালো কাজ করেছ। সহিহ মুসলিম শয়তানের একটি বিশেষ কৌশল হাদিসে এসেছে যে শয়তানদের মধ্যে যে শয়তান স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে, তাকে ইবলিস সবচেয়ে বেশি পুরস্কৃত করে। রাসূল ﷺ বলেন- “ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে এবং তার বাহিনীকে পাঠায়।
তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারে, সে তার নিকটতম হয়। তাদের একজন এসে বলে আমি অমুক কাজ করেছি। ইবলিস বলে তুমি কিছুই করনি। আরেকজন এসে বলে আমি স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে নেয় এবং বলে তুমি খুব ভালো কাজ করেছ।” সহিহ মুসলিম। স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদের যাদু অত্যন্ত মারাত্মক এবং এটি মানুষের পারিবারিক জীবন ধ্বংস করে। আমরা অভিজ্ঞতায় দেখেছি স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদের যাদু অনেক সময় দূরের শত্রুর কাজ নয়, বরং খুব কাছের মানুষদের মাধ্যমেই ঘটে।
যারা একসময় আপন ছিল, যারা ঘরে আসা–যাওয়া করত, হাসিমুখে কথা বলত, তারাই কখনো হিংসা, স্বার্থ বা অন্তরের অন্ধকারের কারণে একটি সুন্দর দাম্পত্য জীবনের সুখ সহ্য করতে পারে না। একটি ভালোবাসায় ভরা সংসার, স্বামী–স্ত্রীর বোঝাপড়া, মমতা আর শান্তি কিছু মানুষের কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বাইরে থেকে তারা শুভকামনা জানালেও ভেতরে ভেতরে হিংসা পুষে রাখে। সেই হিংসাই একসময় তাদের এমন পথে নিয়ে যায়, যেখানে তারা অন্যের সুখ নষ্ট করতে দ্বিধা করে না। গোপনে যাদুকরের কাছে গিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করে। ফলাফল হয় ভয়াবহ। অকারণে রাগ, ভুল বোঝাবুঝি, দূরত্ব আর অশান্তি দাম্পত্য জীবনে ঢুকে পড়ে।
একটি ঘর ভেঙে যায়, ভালোবাসা ঘৃণায় পরিণত হয়, আর দুইটি হৃদয় নীরবে কষ্ট পায়। তবুও মনে রাখতে হবে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। তিনি চাইলে সব খারাপ বন্ধন ভেঙে দিতে পারেন এবং ভেঙে যাওয়া সম্পর্ককে আবার ঠিক করে দিতে পারেন। তাই আমাদের করণীয় হলো আল্লাহর দিকে ফিরে আসা এবং অন্তরকে পরিষ্কার রাখা। যারা এমন কাজ করে তাদের জন্যও হিদায়াত কামনা করা উচিত। اللهم اهدِ قلوبنا وأصلح ذات بيننا واحفظنا من شر الحاسدين والسحرة হে আল্লাহ, আমাদের অন্তরকে হিদায়াত দিন, আমাদের সম্পর্কগুলোকে ঠিক করে দিন এবং আমাদেরকে হিংসুক ও যাদুকরদের অনিষ্ট থেকে হেফাজত করুন।
ভিন্ন পোস্টে – বিচ্ছেদের যাদু ধ্বংস করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। জাযাকুমুল্লাহ্
Quranic Treatment BD #রুকইয়াহ #বদনজর #কালোজাদু #Ruqyah #blackmagic #IslamicPost #Mirpur




