অফিস সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি !

ফিমেইল থেরাপীস্ট নিয়োগ হবে!
March 3, 2025
হাজিরা দেখা কি বৈধ?
March 5, 2025
ফিমেইল থেরাপীস্ট নিয়োগ হবে!
March 3, 2025
হাজিরা দেখা কি বৈধ?
March 5, 2025

অফিস সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি !

অফিস সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি !

কুরআনিক ট্রিটমেন্ট বিডি (রুকইয়াহ শরইয়াহ ও হিজামা সেন্টার)

আমাদের প্রতিষ্ঠান কুরআনিক ট্রিটমেন্ট বিডি (Ruqyah Shariyah & Hijama Centre) এর রিসেপশনে কাজ করার জন্য একজন ফুলটাইম অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।

যারা দায়িত্বশীল, বিশ্বস্ত এবং দীর্ঘমেয়াদে একটি ইসলামী পরিবেশে কাজ করতে আগ্রহী— তাদের আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।


প্রার্থীর যোগ্যতা

  • ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা (তবে নতুনরাও আবেদন করতে পারবেন; নির্বাচিত হলে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে)

  • ন্যূনতম এস.এস.সি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা

  • মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

  • মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে

  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং জানা থাকলে অগ্রাধিকার

  • সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা ও নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস থাকতে হবে

  • যারা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী তাদের অগ্রাধিকার দেওয়া হবে

  • যাদের পড়ালেখা চলমান রয়েছে, এই চাকরিটি তাদের জন্য উপযুক্ত নয়


দায়িত্বসমূহ

নির্বাচিত প্রার্থীকে নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করতে হবে—

  1. ফোন কলে রোগীদের সিরিয়াল গ্রহণ ও তথ্য প্রদান

  2. অফিসের বিভিন্ন কাজে রাকী ও থেরাপিস্টদের সহযোগিতা করা

  3. অফিস পরিস্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা

  4. অফিসের প্রয়োজনীয় ফাইলপত্র সংরক্ষণ ও মেইনটেইন করা

  5. স্টাফদের জন্য সময়মতো নাস্তা পরিবেশন করা

  6. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা


অফিস সময়

সকাল ৮:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত।


বেতন ও অন্যান্য সুবিধা

  • আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন

  • পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিবছর বেতন বৃদ্ধি

  • উৎসব ভাতা: বছরে ২টি উৎসবে মূল বেতনের ৫০%


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ সিভি নিচের ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

📧 Email: quranictreatmentbd@gmail.com

শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করা হবে।


অফিসের ঠিকানা

রূপনগর আবাসিক এলাকা, রোড ১৯, বাসা ৫৫ (২য় তলা)
মিরপুর-২, ঢাকা ১২১৬

📍 Google Map Location:
https://maps.app.goo.gl/2qvFjeqWHSvdxG2M9


আমাদের সম্পর্কে

কুরআনিক ট্রিটমেন্ট বিডি ২০১৯ সাল থেকে সুনামের সাথে আন্তর্জাতিক মানের রুকইয়াহ শরইয়াহ ও হিজামা সেবা প্রদান করে আসছে।

আমাদের সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://quranictreatmentbd.com/ourservices/