অসুস্থতার যাদু এমন এক প্রকার যাদু, যার উদ্দেশ্য হলো শারীরিকভাবে মানুষকে দুর্বল, কষ্টে ও হতাশায় ফেলে দেওয়া। এই যাদুর প্রভাবে মানুষ চিকিৎসা নিলেও স্থায়ী সুস্থতা লাভ করে না।
নিচে কিছু সাধারণ লক্ষণ দেয়া হলো :

চিকিৎসায় কাজ না হওয়া,
বারবার ডাক্তার বা মেডিসিন পরিবর্তন করা বা রিপোর্ট সব নরমাল থাকা সত্ত্বেও অসুস্থতা ভালো না হওয়া

হাত-পা ভারী লাগা, বুকে চাপ, শরীর জ্বালা, বা হঠাৎ মাথা ঘোরা কিন্তু মেডিক্যাল রিপোর্টে কোনো কারণ না পাওয়া

এক জায়গায় বারবার ব্যথা, পুড়ে যাওয়া বা জ্বালাপোড়া অনুভব হওয়া। চিকিৎসায় সাময়িক আরাম মিললেও আবার সমস্যা ফিরে আসা।

হঠাৎ প্রচণ্ড ক্লান্তি ও দুর্বলতা
অল্প কাজেই অবসাদ, মনোযোগ হারানো। সারাদিন ঘুম ঘুম ভাব বা মনমরা অনুভব হয়।

সবসময় হতাশা, ভয়, দুশ্চিন্তা। নেগেটিভ ভাবনা ও মানসিক ভারে মনে হওয়া “আমি বোধহয় আর সুস্থ হব না।”

স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য যেমন-
সাপ, কালো ছায়া, কবর, রক্ত, বা অন্ধকার জায়গা দেখা। বিশেষত বারবার একই ধরনের স্বপ্ন আসা।

নামাজ বা কুরআন পড়লে অস্থির অনুভূতি হয়,ইবাদত করতে গেলে মাথা ভারী লাগা, মনোযোগ হারানো বা বিরক্ত লাগা ইত্যাদি
উপরোক্ত লক্ষণগুলোর সাথে আপনার সমস্যার মিল পেলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন। এরপর যদি সব কিছু স্বাভাবিক হয়েও সমস্যা থেকে যায়, তাহলে একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাক্বীর মাধ্যমে সঠিক ডায়গ্নোসিস (diagnosis) নেওয়াই উত্তম।