
“ডায়াগনোসিস রুকইয়াহ সেশন” কিভাবে পরিচালিত হয়?
May 7, 2025
সমাজে মহামারীর আকারে পাঁচটি রোগ
May 9, 2025একজন জ্বিন যাদুর রুগির জন্য ফরজ সলাতের পাশাপাশি কী কী আমল করা দরকার?
জ্বিন-যাদুর রুগি ফরজ সলাতের পাশাপাশি মাসনুন আমলের উপর জোর দিবেন বেশি।
◽ফরজরের সলাত এবং আসরের সলাতের পর মাসনুন আমল করবেন।
وَا ذْكُرْ رَّبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِا لْغُدُوِّ وَا لْاٰ صَا لِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ
আর আপনি আপনার রব্বকে স্মরণ করুন মনে মনে, মিনতি ও ভীতিসহকারে, অনুচ্চস্বরে, সকাল সন্ধ্যায়। আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না।
সূরা আরাফ : ২০৫
◽ সকাল ও বিকালের যিক্রের ফযীলত
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
“কোনো গোষ্ঠী যারা যিক্র করছে, তাদের সাথে ফজরের সালাতের পরে সূর্য উঠা পর্যন্ত সময় বসা আমার কাছে ইসমাঈলের বংশধরদের চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।
অনুরূপভাবে কোনো গোষ্ঠী যারা যিক্র করছে, তাদের সাথে আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত সময় বসা আমার কাছে চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।”
আবূ দাউদ, নং ৩৬৬৭। আর শাইখ আলবানী, সহীহ আবি দাউদ ২/৬৯৮ তে হাদীসটিকে হাসান বলেছেন।
🟥 মাসনুন আমল সমূহ
১। সায়্যিদুল ইসতিগফার (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ، خَلَقْتَنِيْ وَاَنَا عَبْدُكَ
وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُاَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَاَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّآ اَنْتَ
বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।
২। কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না
তিন বার
بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْاَرْضِ وَلَا فِي السَّمَاۤءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
আবূ দাউদ, ৪/৩২৩, নং ৫০৮৮; তিরমিযী, ৫/৪৬৫, নং ৩৩৮৮; ইবন মাজাহ, নং ৩৮৬৯; আহমাদ, নং ৪৪৬।
৩। কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি
তিন বার
رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَّبِالْاِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
[১] আহমাদ ৪/৩৩৭; নং ১৮৯৬৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ, নং ৪; ইবনুস সুন্নী, নং ৬৮; আবু দাউদ, ৪/৩১৮, নং ১৫৩১; তিরমিযী ৫/৪৬৫, নং ৩৩৮৯।
৪।
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ اَصْلِحْ لِيْ شَاْنِيْ كُلَّهٗ وَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ
হাকেম ১/৫৪৫, তিনি হাদীসটিকে সহীহ বলেছেন, আর যাহাবী তা সমর্থন করেছেন। আরও দেখুন, সহীহ আত-তারগীব ওয়াত-তারহীব ১/২৭৩
৫। দশ বার বলবে অথবা একশত বার পড়লে,
দশ জন দাস মুক্তির সওয়াব, আমলকারী সেই দিন শ্রেষ্ঠ আমলকারী বলে বিবেচিত হবে।
لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
মুসলিম(৪৮-কিতাবুয যিকর,১০-বাব ফাদলিত তাহলীল…)৪/২০৭১ (ভা ২/৩৪৪)।
৬। হজরত আবু মুসা আশআরি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) একবার আমাকে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসুল! তিনি বললেন,
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
(লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ)। -(বুখারি, হাদিস : ২৯৯২; মুসলিম, হাদিস : ২৭০৪, তিরমিজি, হাদিস : ৩৩৭৪; আবু দাউদ, হাদিস : ১৫২৬)
একশত বার পড়া।
৭। চারটি কালেমা সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভার।
কালেমাটা তিনবার
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ عَدَدَ خَلْقِهٖ، وَرِضَا نَفْسِهٖ، وَزِنَةَ عَرْشِهٖ، وَمِدَادَ كَلِمَاتِهٖ
মুসলিম ৪/২০৯০, নং ২৭২৬।
৮। সকাল ও বিকালের যিকরসমূহ
اَللّٰهُمَّ اَجِرْنِيْ مِنَ النَّارِ
হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
[১]আবু দাঊদ (কিতাবুল আদব,বাব…ইযা আসবাহা) ৪/৩২২ (ভা ২/৬৯৩);সহীহ ইবনু হিব্বান ৫/৩৬৭,
৯। তিন কুল
তিন বার করে
সূরা ইখলাস
সূরা ফালাক
সূরা নাস
১০। আয়াতুল কুরসি একবার
১১। সূরা কাহফের প্রথম ১০ লাইন
একবার
১২। সূরা ইয়াসিন প্রথম নয় লাইন
একবার
১৩। আইয়ামে বীজের সিয়াম রাখা
হজরত ইবনু মিলহান আল-ক্বাইসি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আইয়ামে বিজের রোজার ব্যাপারে নসিহত করেছেন; আমরা যেন তা (মাসের) ১৩, ১৪ ও ১৫ তারিখ পালন করি। তিনি আরও বলেছেন, এটা সারা বছর রোজা রাখার মতোই।’ (আবু দাউদ)
আল্লাহ আমাদের সকলকে সহজ জীবন এবং হায়াতে তাইয়্যেবা দান করুক, আমিন।







