যে কমন ভুল গুলো রুকইয়াহতে সফল হতে দেয়না।

স্বপ্নে খেতে দেখা অর্থই কি যাদু রিনিউ হাওয়া?
April 18, 2026
স্বপ্নে খেতে দেখা অর্থই কি যাদু রিনিউ হাওয়া?
April 18, 2026

যে কমন ভুল গুলো রুকইয়াহতে সফল হতে দেয়না।

যে কমন ভুল গুলো রুকইয়াহতে সফল হতে দেয়না।

রুকইয়াহ হল শরিয়াহ্ সম্মত, তীব্বে নববীর আলোকে চিকিৎসা পদ্ধতি। এটি কেবল কিছু আয়াত পড়া বা ফুঁ দেওয়ার কাজ নয়, বরং ইমান, আকীদা, নিয়ত, আমল, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার একটি সমন্বিত প্রক্রিয়া। রুকইয়াহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসারে এক প্রকার শিফা, যা রোগীকে শারীরিক, মানসিক ও আত্মিক সমস্যা থেকে মুক্তি দেয়।

তবে বাস্তবে দেখা যায়, অনেকেই রুকইয়াহ শুরু করেন, কিন্তু সঠিক জ্ঞান ও পদ্ধতির অভাবে কাঙ্ক্ষিত ফল পান না। অনেক সময় ভুলের কারণে সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যায়। এই ভুলগুলো জানা এবং সচেতনভাবে এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।

১. রুকইয়াহকে তাবিজ বা সাধারণ ঝাড়ফুঁকের মতো মনে করা।

অনেকেই মনে করে রুকইয়াহ মানে রাকি কিছু পড়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এটি একটি ভুল ধারণা। রুকইয়াহ কোনো যান্ত্রিক বা ম্যাজিক্যাল প্রক্রিয়া নয়। এটি আল্লাহর কালাম দ্বারা চিকিৎসা, যেখানে রোগী নিজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুরআন, দোয়া এবং ইমানের শক্তি একসাথে কাজ করে।

আল্লাহ তাআলা বলেন

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

অর্থ: আমরা কুরআন থেকে যা নাজিল করেছি তা মুমিনদের জন্য শিফা ও রহমত।

সূরা ইসরা, আয়াত ৮২

২. শুধুমাত্র রাকির উপর নির্ভরশীল হয়ে পড়া।

রুকইয়াহর ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো রোগীর নিজস্ব দায়িত্ব ভুলে যাওয়া। রোগী নিজেও নামাজ, যিকির, কুরআন তিলাওয়াত, দোয়া এবং গুনাহ থেকে দূরে থাকা দিয়ে এই চিকিৎসায় অংশ নেয়। শুধুমাত্র রাকির উপর নির্ভরশীল হলে ফলাফল সীমিত থাকে।

৩. দ্রুত ফলাফল আশা করা

অনেকে মনে করে এক বা দুইবার রুকইয়াহ করলেই সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে যাদু, জিন বা বদনজরের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। ধৈর্য না রেখে হতাশ হয়ে পড়া একটি মারাত্মক ভুল।

৪. সঠিক আকীদার অভাব

রুকইয়াহ করার সময় মনে রাখতে হবে যে শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। নির্দিষ্ট আয়াত বা রাকি নিজেই শিফা দেয় না। কুরআন হলো শিফার মাধ্যম, আল্লাহ শিফা দানকারী।

হাদিসে এসেছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

مَا أَنزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنزَلَ لَهُ شِفَاءً

অর্থ: আল্লাহ কোনো রোগ নাজিল করেননি, যে রোগের জন্য শিফা নাজিল না করেন। সহিহ বুখারি।

৫. হারাম পদ্ধতির সাথে মিশিয়ে ফেলা।

কিছু মানুষ রুকইয়াহর পাশাপাশি কবিরাজ, তান্ত্রিক, তাবিজ, বা অজানা মন্ত্র ব্যবহার করে। এটি অত্যন্ত বিপজ্জনক। এতে সমস্যা কমার পরিবর্তে আরও জটিল হয় এবং ঈমানও ক্ষতিগ্রস্ত হয়। রুকইয়াহ অবশ্যই কুরআন ও সহিহ দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।

৬. লক্ষণকে অতিরঞ্জিত করা।

প্রতিটি ছোট সমস্যাকে জিন বা যাদুর সঙ্গে যুক্ত করা ভুল। যেমন মাথা ব্যথা, দুশ্চিন্তা, অনিদ্রা সবই জিনের প্রভাব নয়। এমন ধারণা ভয় বাড়ায় এবং বাস্তব সমস্যার চিকিৎসা ব্যাহত করে।

৭. ধারাবাহিকতা বজায় না রাখা

রুকইয়াহ একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিছুদিন করার পর ছেড়ে দিলে ফলাফল পাওয়া কঠিন হয়। নিয়মিততা এবং স্থিরতা ছাড়া রুকইয়াহ কার্যকর হয় না।

৮. গুনাহ থেকে দূরে না থাকা

রুকইয়াহ করার পাশাপাশি যদি ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে, শয়তানের প্রভাব আরও শক্তিশালী হয়। গান, অশ্লীলতা, নামাজে অবহেলা, হারাম সম্পর্ক all these open doors for shaitan.

৯. সঠিক পদ্ধতি না জানা

অনেকে আংশিক জ্ঞান নিয়ে রুকইয়াহ শুরু করে। আয়াতের ভুল উচ্চারণ, ভুল নিয়ম বা অপ্রমাণিত আমল ব্যবহার করলে ফল পাওয়া যায় না। সহিহ পদ্ধতি জানা অত্যন্ত জরুরি।

১০. রুকইয়াহ চলাকালীন ভয় পেয়ে যাওয়া

রুকইয়াহর সময় রোগীর শরীরে কাঁপুনি, কান্না, চিৎকার, ঘুম চলে আসা বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়। ভয় পেয়ে রুকইয়াহ বন্ধ করলে সমস্যা দূর হয় না। অনেক সময় এই প্রতিক্রিয়াগুলোই প্রমাণ দেয় যে সমস্যার প্রভাব দুর্বল হচ্ছে।

১১. দুআ ও যিকিরকে অবহেলা করা

দৈনন্দিন দোয়া, সকাল-সন্ধ্যার যিকির, ঘুমের দুআ এসবই মুমিনকে সার্বক্ষণিক সুরক্ষায় রাখে। এগুলো না করা হলে রুকইয়াহর প্রভাব কমে যায়।

১২. পরিবেশ পরিশুদ্ধ না করা

যে ঘরে গান বাজে, টিভি চলে, হারাম কার্যকলাপ হয়, সেখানে রুকইয়াহর প্রভাব কমে। বাসা থেকে হারাম জিনিস দূর করা এবং একটি ইসলামী পরিবেশ তৈরি করা জরুরি।

রুকইয়াহ শুধুমাত্র চিকিৎসা নয়। এটি আত্মশুদ্ধি, ইমান শক্তিশালী করা এবং আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যম। এটি ধৈর্য, নিয়মিততা এবং সঠিক শরিয়াহ্ সম্মত পদ্ধতির মাধ্যমে করতে হয়। যে ব্যক্তি আকীদা ঠিক রাখে, গুনাহ থেকে দূরে থাকে, নিয়মিত কুরআন তিলাওয়াত করে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, তার জন্য রুকইয়াহ অত্যন্ত কার্যকর হয়।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রুকইয়াহ করার তাওফিক দান করুন এবং সকল প্রকার যাদু, জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন।

লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।

জাযাকুমুল্লাহ্!

Quranic Treatment BD