
শিফা/রোগ মুক্তির রুকইয়াহ প্রেসক্রিপশন-২
March 13, 2025
ওয়াসওয়াসা ধ্বংসের প্রেসক্রিপশন
March 13, 2025আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো আমাদের সমাজে আমরা জ্বীনের রুগীকে কিভাবে বিবেচনা করি।
জ্বীনের রোগী বলতে কি বুঝায়?
জ্বীনের রোগী বলতে কি শুধু পাগলামি করা, চিল্লাচিল্লি করা, ভাঙ্গচুর করা, রাগারাগি করাকে বুঝি। এগুলো ছাড়াও অনেক মানুষ জ্বীন বা যাদু দ্বারা আক্রান্ত হয়ে আছে। আজকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ইন শা আল্লাহ।
🔴একজন ব্যক্তি ঘুমের মধ্যে কোন উল্টাপাল্টা স্বপ্ন দেখে না, শারীরিক কোন সমস্যা নেই, শারীরিকভাবে সেই সম্পূর্ণ সুস্থ।
এছাড়া দেখা যাচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারছে। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারছে। এতে করে সাধারণত মানুষ মনে করে যে আমার কোন সমস্যা নেই জ্বীন বা যাদু কেন্দ্রিক।
কিন্তু সে যখনি রিজিকের বিষয়ে অগ্রসর হতে যাই, সেটা হতে পারে চাকরি কেন্দ্রিক কিংবা ব্যবসা কেন্দ্রিক কিংবা পড়ালেখা বা বিয়ে কেন্দ্রিক কাজ। তখনি সে একটা গায়বী ভাবে বাধাঁর সম্মুখীন হয়।
যখনই ব্যবসা করতে চাচ্ছে তখনই সেই লস খাচ্ছে বিয়ে-শাদীর ব্যাপারে কথা হলে অসুস্থ হয়ে পরছে বা বিয়ের জন্য দেখে গেছে পছন্দ হয়েছে দেখে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করছে না।
আবার অনেক সময় বিয়ে একেবারে বন্ধ হয়ে আছে,কোন প্রস্তাবও আসছে না। অনেকের ক্ষেত্রে বিয়ের সব আয়োজন হয়ে গিয়েছে কিন্তু কোন আজানা কারণে বিয়ে ভেঙ্গে যায়।
এমন ভাবে পড়াশোনার সমস্যা, রিজিকের বাঁধার সমস্যা, কোন ধরনের চাকরি, ব্যবসা করতে পারছে না। এটা হয় জ্বীন পজিশনের কারণে।
আর জ্বীন পজিশনটা হতে পারে যাদুর কারণে, তাতিলের কারনে। আবার অনেকের হাসাদের খাদেম জ্বিন শয়তান শরীরে থাকে। আর সেই কারণে এই সমস্যা গুলো হয়।
জ্বিনের প্রচন্ড হাসাদের কারণে বাঁধা তৈরী হয়। তাতিল,হাসাদ,যাদুর কারণেও এই বাঁধা তৈরী হয়।
🟢 কিছু মানুষ আছে এমন যার রিজিকের কোন সমস্যা নেই,স্বপ্নের কোন সমস্যা নেই, বিয়ে নিয়েও কোন সমস্যা নেই,পড়াশোনার বিষয়েও সমস্যা নেই,কিন্তু সারাবছর অসুস্থতা লেগে থাকে। একটার পর একটা অসুস্থতা হতে থাকে। এটা হলো অসুস্থতা বা হত্যার উপর জ্বিন পজিশন।
এক একটি বিষয়ে জ্বিন পজিশন হয়ে থাকে। কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে পাগলামি করলে জ্বিনের রুগী তাই এই সমস্যা গুলোকে জ্বিন, যাদুর সমস্যা বলে বেশির ভাগ মানুষ বিশ্বাস করে না।
মূলত উপরের বর্ণিত সমস্যা গুলো যাদু,তাতিল,হাসাদের কারণে হয়ে থাকে। আর সঠিক চিকিৎসার অভাবে অনেক মানুষ দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে।
সংগৃহীত
@Quranic Treatment BD




