
ছিটানো জাদু (سحر المرشوش): লক্ষণ, বাস্তবতা ও করণীয়-
April 30, 2026সিহরু তা’তিলিন নিকাহ
বিয়ে বন্ধের যাদু এবং এর বাস্তব প্রভাব ও পরিত্রান।
সিহরু তা’তিলিন নিকাহ হলো এমন একটি যাদু, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা পরিবারের বিয়ের পথকে বাধাগ্রস্ত করে দেওয়া হয়। এটি সরাসরি বিয়ে না হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে, অথবা বিয়ের সবকিছু ঠিক হওয়ার পরও অজানা কারণে তা ভেঙে যায়।
বর্তমান সমাজে এই যাদুর প্রভাব অনেক বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে এমন ছেলে বা মেয়েদের ক্ষেত্রে, যাদের সব দিক থেকেই বিয়ে হওয়ার মতো অবস্থা থাকে, তবুও বারবার কোনো না কোনো কারণে বিয়ে আটকে যায়।
প্রশ্ন উঠে এই যাদুটি কিভাবে কাজ করে?
এই যাদু সাধারণত যাদুর খাদেম জিনের মাধ্যমে পরিচালিত হয়। যাদুকর এমনভাবে প্রভাব তৈরি করে, যাতে বিয়ের স্বাভাবিক প্রক্রিয়া বারবার ব্যাহত হয়।
প্রথমত, প্রস্তাব আসার পথ বন্ধ করে দেওয়া হয়। ভালো প্রস্তাব আসে না, অথবা আসলেও কোনো কারণে তা এগোয় না।
দ্বিতীয়ত, পছন্দ হওয়ার পর হঠাৎ অপছন্দ তৈরি হয়। যাকে আগে ভালো লাগত, হঠাৎ করে তাকে অপছন্দ হতে শুরু করে।
তৃতীয়ত, বিয়ের সিদ্ধান্তের সময় অজানা ভয়, দ্বিধা বা মানসিক চাপ তৈরি হয়। ব্যক্তি নিজেই বিয়ের ব্যাপারে অনিশ্চিত হয়ে পড়ে।
চতুর্থত, বিয়ের তারিখ নির্ধারণের পর হঠাৎ সমস্যা তৈরি হয়। পারিবারিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, আর্থিক সমস্যা বা অজানা কারণে বিয়ে ভেঙে যায়।
শরীর ও মনের উপর প্রভাব।
এই যাদু শুধু বাহ্যিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ব্যক্তি ও তার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে।
অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ের কথা উঠলেই অস্থিরতা বা ভয় কাজ করে মাথা ভারী লাগে, সিদ্ধান্ত নিতে কষ্ট হয় অকারণ দুঃখ বা হতাশা তৈরি হয় নিজেকে বিয়ের জন্য অযোগ্য মনে হয় অন্যদের প্রতি অযথা বিরক্তি বা অনীহা তৈরি হয়,এই অবস্থায় ব্যক্তি বুঝতে পারে কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু এর সঠিক কারণ খুঁজে পায় না।
পারিবারিক জীবনে প্রভাব
বিয়ে বন্ধ হয়ে গেলে এর প্রভাব শুধু একজন ব্যক্তির উপর নয়, পুরো পরিবারের উপর পড়ে।
পরিবারে হতাশা তৈরি হয় আত্মীয়স্বজনের চাপ বৃদ্ধি পায় সমাজের নানা কথা মানসিক কষ্ট বাড়ায় অনেক সময় পরিবারেও অশান্তি সৃষ্টি হয়
ধীরে ধীরে ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।
যাদুর কিছু উপকরণ
এই ধরনের যাদুতে সাধারণত কিছু নির্দিষ্ট বস্তু ব্যবহার করা হয়। তলাসিম তন্ত্রমন্ত্র লেখা কাগজ তাবিজ বা গিঁট দেওয়া সুতা চুল, নখ বা ব্যক্তিগত ব্যবহারের চিরনি, পিরিয়ডের প্যাড বস্তু পুতুল বা প্রতীকী অবয়ব মাটি বা পানিতে বা অন্য কোথাও নিরাপদ লুকানো থাকে।
এই বস্তুগুলোর মাধ্যমে যাদুকর যাদুকে প্রস্তত করে থাকে।
এবার আমরা এই সমস্যার প্রতিকার হিসাবে একটি সট রুকইয়াহর সাজেশন ফলো করবো ইনশাআল্লাহ –
রুকইয়াহ – স্টেপ বাই স্টেপ গাইড ফলো করুন।
একটি পাত্রে পর্যাপ্ত পানি নিন যেমন ২-৫ লিটার।
Extra Verging অলিভ অয়েল সর্বনিম্ন ২৫০ মিলি।
অতপর ওযু করে দুই রাকাআত সালাতুল হাজত নামাজ আদায় করে। পানি ও অলিভ অয়েল থাকা পাত্রের সামনে বসে নিম্নলিখিত আয়াত ও দুরুদ পাঠ করুন:
দুরুদে ইব্রাহিম – ৩ / ৫ / ৭ বার
সূরা ফাতিহা – ৩ / ৫ / ৭ বার
সূরা বাকারা, ১০২, ২৫৫, ২৫৬, ২৫৭ নং আয়াত – ৩ / ৫ / ৭ বার।
সূরা আ’রাফ, ১১২–১২২ নং আয়াত – ৩ / ৫ / ৭ বার।
সূরা ইউনুস, ৭৯–৮২ নং আয়াত – ৩ / ৫ / ৭ বার।
সূরা কাহাফ, ১–১১ এবং ১০১–১১০ নং আয়াত – ৩ / ৫ / ৭ বার।
সূরা ত্বাহা, ৬৫–৭০ নং আয়াত – ৩ / ৫ / ৭ বার।
সূরা ইখলাস, ফালাক, নাস – ৩ / ৫ / ৭ বার।
দুরুদে ইব্রাহিম – ৩ / ৫ / ৭ বার।
সমস্ত আয়াত ও দুরুদ পাঠের পরে পানি ফুক দিন ।
রুকইয়াহ পানির ব্যবহার:
প্রতিদিন সকাল, সন্ধ্যা ও ঘুমানোর আগে বেশি করে রুকইয়াহর পড়া পানি যাদু ধ্বংসের নিয়তে পান করুন। পুরো বাসায় সকাল সন্ধ্যায় পড়া পানি স্প্রে করুন।
গোসলের সময় – গোসলের পানিতে উক্ত রুকইয়াহর অল্প পানি মিশিয়ে নিয়ত করে গোসল করুন।
নিয়ত- ইয়া আল্লাহ তায়ালা আমার বিয়ের উপর পতিত হওয়া মানুষ ও জ্বীন শয়তানের বদ নজর হাসাদ, ও যাদুর চক্রান্ত গুলো ধ্বংস করে দিন।
অতপর লং টাইম সময় নিয়ে গোসল করুন।
অতপর গোসলের পর পুরো শরিরে অলিভ অয়েল মাসাজ করুন। বিশেষ করে ব্যাথা বা আক্রান্তের অংশে মাসাজ করবেন। এবং রাতে ঘুমানোর আগে চেহারা সৌন্দর্যতার উপর পতিত হওয়া বদ নজর ও যাদুর প্রভাব ধ্বংসের নিয়তে মাসাজ করবেন সাথে সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে পাঠ করে ফুক দিয়ে নিবেন চেহারায়।
দৈনন্দিন আমল:
প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘন্টা করে বিয়ে বন্ধের যাদু ও বদ নজর হাসাদ ধ্বংসের রুকইয়াহ শুনুন। রুকইয়াহর অডিও লিংক পোস্টের কমেন্টবক্সে দেওয়া আছে।
অতপর :
পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করুন। রীতিমতো তাহাজ্জুদ ও নফল নামাজে অভ্যস্ত হোন।
হারাম মুভি, মিউজিক ও অন্যান্য বিষয় থেকে দূরে থাকুন। নারীরা শরিয়তের পর্দা ও পবিত্রতা বজায় রাখবে,সকাল-সন্ধ্যার ও রাতে মাসনুন আমল করুন, জ্বিন, শয়তান, যাদু, নজর ও হাসাদ থেকে রক্ষা পেতে সার্বক্ষণিক ইস্তিগফার করুন।
বেশি বেশি করে দুআ করুন, বিশেষ করে কবুল হওয়ার সময় ও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে নিচের এই দুআ গুলো পড়ুন।
সূরা ফুরকান, ৭৪ নং আয়াত
: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
এবং সূরা কাসাস, ২৪ নং আয়াত
: رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
পাশাপাশি কিছু নির্দেশনা:
হালাল পথে পাত্র/পাত্রীর খোঁজ চালান
নিয়মিত সদকা দিন। বিশেষ করে যেদিন পাত্র বা পাত্রীর দেখার প্রপোজাল আসবে সেদিন। বাসস্থানে বেশি করে পড়া পানি স্প্রে করবেন। এবং ঐ সময়ে কিছু দান সাদকাহ করবেন।
পাত্র-পাত্রীর সরাসরি দেখার পূর্বে যদি শরির পবিত্র থাকে, তাহলে দুই রাকাআত নফল নামাজ পড়ে নিবেন।এবং কল্যাণের জন্য দুআ করে উপস্থিত হবেন ইনশাআল্লাহ।
অন্য মুসলিম ভাই-বোনদের জন্য দোয়া করুন।
মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখুন।
ঘরে থাকা তাবিজ বা ঝুলানো জিনি/যাদুর বস্তু রুকইয়াহ করে নষ্ট করুন।
দ্রুত বিয়ের জন্য তান্ত্রিক, ওঝা, কুফুরী, কবিরাজ ও জ্বিনের সাহায্য থেকে বিরত থাকুন।
যাদু/জ্বিন সংক্রান্ত সমস্যা অধিক হলে একজন শরীয় রাক্বীর তত্ত্বাবধানে রুকইয়াহ করান, রাক্বীর পরামর্শ গ্রহন করুন।
উল্লিখিত রুকইয়াহর সাজেশন সর্বনিম্ন ৩০–৪৫ দিন কিংবা বিয়ে না হওয়া পর্যন্ত সাজেশন চলমান রাখুন। রুকইয়াহ সাপ্লিমেন্ট শেষ হলে নতুন করে পাঠ করে নিয়ে একই ভাবে পুনরায় ব্যবহার করুন।
মহান আল্লাহ আমাদের সকল ভাই-বোনদের উত্তম দ্বীনদার জীবন সঙ্গী ও সঙ্গীনি দান করুন।
লেখাটি ভালো লাগলে শেয়ার করুন,হতে পারে এই লেখা অন্য একজন মুসলিম ভাই বোনের বিয়ে হয়ে যাওয়ার মাধ্যম।




