
জ্বীন যাদুতে আক্রান্ত ব্যাক্তি
November 28, 2025
রিজিকের বাঁধা দূর করার আমল
December 3, 2025সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহাম্মাদ।
⚠️আজকের পোস্টটি ঐ সকল জ্বীন যাদুর পেশেন্টদের জন্য যারা “নিয়মিত রুক্বইয়া করেন সেটা সেল্ফ রুক্বইয়া হোক বা সরাসরি রুক্বইয়া হোক এবং কোনো রাক্বীর/রুক্বইয়া পরামর্শকের তত্বাবধানে আছেন শুধুমাত্র তাদের জন্য।”
🌀 বার বার যাদু করা বন্ধের ২টি আমল বলবো ইনশা আল্লাহ।
1️⃣ নং আমলঃ এই আমলটি বিশেষ করে যারা অসুস্থতার যাদুতে আক্রান্ত তারা আমলটি করতে পারেন। আপনি প্রথমে নিয়ত করবেন “হে আল্লাহ আমাকে করা সকল ধরনের মানুষের এবং জ্বীনের যাদু এবং গিঁটসমূহ যা বার বার করা হয় কিংবা নবায়ন করা হয় সেগুলো রিনিউ হওয়ার রাস্তা আপনি বন্ধ করে দিন, সেগুলোর অনিষ্ঠতা থেকে আমাকে হেফাজত করুন।যাদুর সহযোগী খাদেম শয়তান গুলোকে আমার বাসস্থান থেকে বের করে দিন। তাদের সাথে যাদুকরদের সম্পর্ক ছিন্নভিন্ন করে দিন। আমার আশেপাশে থাকা যাদুর বস্তু গুলোকে প্রকাশ করে দিন।”
💠 তারপর দুরুদে ইব্রাহিম অর্থাৎ নামাজের দুরুদ ১ বার পড়বেন। তারপর আপনি “সূরা ইয়াসিন পুরোটা তিলাওয়াত করবেন। যখন সূরা ইয়াসিনের ৯ নং আয়াতে পড়বেন সেটা অন্তত ৯ বার পড়বেন বাকি আয়াত গুলো ১ বার করে পড়বেন। কাছে পানি/তেলের বোতল রাখবেন। পড়ার মাঝে মাঝে হাল্কা থুথু সহ পানি তেলে ফুঁ দিবেন।”
💧তারপর সেই পড়া পানিটা আপনি খাবেন
১. সকালে খালি পেটে, সেই পড়া পানিটা আপনি গোসলের পানির সাথে দিয়ে গোসল করবেন। তেলটাও মাখবেন।
🗓️ উভয় ১ এবং ২ নং আমলটি আপনি ২১ দিন করতে পারেন। চাইলে প্রতিদিন করতে পারেন অথবা চাইলে আপনার যেই দিন বা যেই তারিখ সমস্যা হয় ঐ দিনই পড়তে পারেন।
🔸যেমন ধরুন, প্রতি আমবস্যার রাত থেকে আপনার সমস্যা বেড়ে যায় বা প্রতি মাসের একই রাতে আপনার সমস্যা হয় অনেক। এখন আপনি ঐ রাত আসার আগেই অর্থাৎ দিনের বেলা আমলটি করে নিতে পারেন।
2️⃣ নং আমলঃ যদি কেউ ১ম আমলটি করতে না পারেন তাহলে আপনি ২য় আমলটি করতে পারেন।
🔹 নিয়ম হলোঃ আপনি প্রথমে নিয়ত করবেন “হে আল্লাহ আমাকে করা সকল ধরনের মানুষের এবং জ্বীনের যাদু এবং গিঁটসমূহ যা বার বার করা হয় কিংবা নবায়ন করা হয় সেগুলো রিনিউ হওয়ার রাস্তা আপনি বন্ধ করে দিন, সেগুলোর অনিষ্ঠতা থেকে আমাকে হেফাজত করুন। যাদুর সহযোগী খাদেম শয়তান গুলোকে আমার বাসস্থান থেকে বের করে দিন। তাদের সাথে যাদুকরদের সম্পর্ক ছিন্নভিন্ন করে দিন। আমার আশেপাশে থাকা যাদুর বস্তু গুলোকে প্রকাশ করে দিন।”
💠 নিয়ত করার পর দুরুদে ইব্রাহিম অর্থাৎ নামাজের দুরুদ ১ বার পড়বেন। তারপর আপনি সূরা আল’আরাফের ১১৮ নং এবং ১১৯ নং আয়াতটি ১০০ বার পড়বেন ফজরের নামাজের পর এবং আছরের নামাজের পর। পড়ার সময় কাছে পানি/তেলের বোতল রাখবেন। পড়ার মাঝে মাঝে হাল্কা থুথু সহ পানি, তেলে ফুঁ দিবেন।”
💧 তারপর সেই পড়া পানিটা আপনি খাবেন
সকালে খালি পেটে, সেই পড়া পানিটা আপনি গোসলের পানির সাথে দিয়ে গোসল করবেন। তেলটাও মাখবেন।
✅ অবশ্যই আয়াত গুলোর অর্থ দেখে নিবেন। আয়াতগুলোর অর্থ মুখস্ত করে নিবেন যাতে কি পড়তেছেন সেটা পড়ার সময় বুঝতে পারেন।
যদি অর্থ জানতে না পারেন কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা বলে দিবো ইনশা আল্লাহ।
🔰এই আমলটি ফজরের পর এবং আছরের পর করবেন। কারো যদি হাতে সময় কম থাকে তাহলে আপনি “প্রতি ফরজ সালাতের” আমল গুলো করার পর ২০ বার করে পড়ে নিবেন [এভাবেও দৈনিক ১০০ বার হবে] এবং পানিতে তেলে পড়ে ফুঁ দিবেন উপরোক্ত নিয়মে ব্যবহার করবেন।
⚠️আবারও বলছি আমল গুলো হলো তাদের জন্য যারা নিয়মিত রুক্বইয়া করে কোনো রাকী/রুক্বইয়া পরামর্শকের পরামর্শে অনুযায়ী।
⚠️ বিঃদ্রঃ বোনেরা নামাজ বন্ধের দিন গুলোতে এই আমলগুলো করবেন না।
🟡 শরীয়াহ সম্মত রুকইয়াহ ও হিজামা সেশন কিংবা রুক্বইয়া বিষয়ে কোনো কিছু জানতে যোগাযোগ করতে পারেনঃ
📱01763-951-371 WhatsApp
📱 01833-406-632
🕗[সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টার মধ্যে]
📍 সেন্টারের লোকেশন: রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা।
✅ সওয়াবের নিয়তে শেয়ার করুন।
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, একমাত্র তিনি ছাড়া কোনো ইবাদাত পাওয়ার যোগ্য কেউই বা কোনো কিছুই নেই।




