রক্তে কোলেস্টেরল কমাতে সহায়ক হিজামা — সুন্নাহভিত্তিক প্রাকৃতিক সমাধান –
বর্তমান সময়ে অনেকেই রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া সমস্যায় ভুগছেন। অতিরিক্ত কোলেস্টেরল ধীরে ধীরে রক্তনালিতে জমে গিয়ে ব্লক তৈরি করতে পারে, যা ভবিষ্যতে হার্টের ঝুঁকি বাড়ায়। তাই সময়মতো সচেতন হওয়া খুব জরুরি।
হিজামা এক্ষেএে যেভাবে সাহায্য করতে পারে-
হিজামা (Wet Cupping Therapy) এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের নির্দিষ্ট স্থানে কাপিং করে জমে থাকা দূষিত রক্ত বের করা হয়।
বিশেষজ্ঞদের মতে—

শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করে

টক্সিন ও বর্জ্য পদার্থ বের করতে ভূমিকা রাখে

লিভারের কার্যক্ষমতা সক্রিয় করতে সহায়ক হতে পারে

শরীরের মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে
অনেকের অভিজ্ঞতায় দেখা যায়, নিয়মিত হিজামা করলে রক্তের লিপিড প্রোফাইলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে এটি অবশ্যই একজন দক্ষ ও প্রশিক্ষিত থেরাপিস্টের মাধ্যমে করানো উচিত।
রাসুলুল্লাহ ﷺ হিজামাকে গুরুত্ব দিয়েছেন।

সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে:
“নিশ্চয়ই চিকিৎসার উত্তম পদ্ধতিগুলোর একটি হলো হিজামা।”
(Sahih al-Bukhari, Sahih Muslim)

অন্য হাদিসে এসেছে:
“তোমরা যে চিকিৎসাগুলো গ্রহণ কর, তার মধ্যে হিজামা সর্বোত্তম।”
(Sunan Ibn Majah)
এছাড়াও করনীয় –
– খাদ্যাভ্যাস ঠিক রাখা (কম চর্বি, কম ফাস্টফুড)
– নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা
হিজামা একটি সুন্নাহভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতি। সঠিক নিয়মে ও সঠিক সময়ে করলে এটি শরীরকে ভারসাম্যে আনতে সহায়তা করতে পারে।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমিন