রুকইয়াহ অডিও শুনার সময় কেন ঘুম আসে??
March 17, 2025
পেশেন্ট রিভিউ
March 25, 2025
রুকইয়াহ অডিও শুনার সময় কেন ঘুম আসে??
March 17, 2025
পেশেন্ট রিভিউ
March 25, 2025

🔷 ১৷ বছর পাঁচেক আগের কথা৷ আনোয়ার খান মডার্ণ হাসপাতালের পুরুষ ওয়ার্ডে রাত জেগে বসে আছি বিভিন্ন সমস্যার রোগী ভর্তি আছে ওয়ার্ডে রুটিন চেক আপ আর ফলো আপ এর জন্য ডাক্তার আসছে কিছুক্ষণ পরপরই৷ ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স আর ডাক্তার তো আছেনই৷ জটিল সমস্যায় যেসকল রোগী ছিলেন তাদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারও আসছেন৷ আমি ছোট ভাইকে নিয়ে যে বিছানায় আছি তার পাশের বিছানায় এক ভদ্রলোক অসুস্থ অবস্থায় ভর্তি আছেন প্রায় ১৫ দিন যাবত৷

কিছুদিন আগে উনার ডেঙ্গু হয়েছিল, এর পরে প্লাটিলেট কম থাকে৷ আবার হিমোগ্লোবিন লেভেল অনেক কম৷ দেশ সেরা হেমাটোলজিস্ট এর ফলো আপ এ উনার ট্রিটমেন্ট চলছিল৷ নির্দিষ্ট সময়ে বিশেষজ্ঞ ডাক্তার আসেন, দুই-একটা কথা জিজ্ঞাসা করেন, হাতের তালু উপরে তুলে দেখাতে বলেন, তারপরে চলে যান৷ প্রতি সাক্ষাতে উনার পরিদর্শন ফি- ১০০০ টাকা৷ হাসপাতাল বিল, ঔষুধ ইত্যাদির খরচ তো আছেই৷

🔷 ২৷ শফিকুর রহমান সাহেব মোটর বাইক চালিয়ে ফির ছিলেন৷ রাস্তায় এক গাড়ির সাথে হালকা ধাক্কা লেগে রাস্তায় পড়ে মাথায় ব্যাথা৷ সমস্যা- মাথা ভার হয়ে থাকা, মাঝে মাঝে বমি বমি ভাব ও হাই ব্লাড প্রেশার৷ দেশের স্বনামধন্য চিকিৎসালয় স্কয়ার হাসপাতালে ডাক্তারের কনসাল্টেশনে যেতে হত প্রতি মাসে৷ রুটিন মাফিক চেক আপ আর ফলো আপ৷ প্রতি মাসে গ্রাম থেকে ঢাকা যাওয়া-আসা ও আনুমানিক খরচ মিলিয়ে প্রায় ২৫ হাজার টাকা৷

এবার আরও একটি গল্প শুনাই সংক্ষেপে-

🔷 ৩৷ আরিশা ইয়াসমিনের কয়েক বছর যাবত টুকটাক সমস্যা লেগেই থাকে৷ মাথা ব্যাথা, পেট ব্যাথা, খিঁচুনি হওয়া ইত্যাদি৷ দেশ সেরা সব ডাক্তার দেখানোর পরেও তেমন সুরাহা হয়না৷ শুধু একের পর এক ঔষুধ পরিবর্তন ও টাকা খরচ৷

অনেক রকম মেডিক্যাল ইনভেস্টিগেশনেও কোন সমস্যা চিহ্নিত না হওয়ায় অবশেষে Quranic Treatment BD এর Gazi Md Tanjil ভাইয়ের কাছে রুকইয়া শারইয়্যাহ চিকিৎসা গ্রহন করে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন৷

পরপর ৩ সপ্তাহ সরাসরি রাক্বীর দ্বারা রুকইয়াহ ও নিজে নিজে সেল্ফ রুকইয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন সুস্থতা দিয়েছেন৷ সর্বসাকূল্যে খরচ ৬-৭ হাজার টাকা৷

এরপরেও আমাদের আশেপাশের অনেক মানুষ কুরআন ও সুন্নাহের আলোকে এই চিকিৎসা নিয়ে বাজে মন্তব্য করেন৷ প্রতি সপ্তাহে ডাক্তারের চেম্বার ফি কিংবা হাসপাতালের বিছানায় প্রতিদিন থাকাকালীন ডাক্তারের যত বিল গুনতে হয় সেই তুলনায় একজন রাক্বীর হাদিয়া নিতান্তই কম৷ কিন্তু রাক্বীর হাদিয়া নিয়ে কটাক্ষ করে অনেকেই৷

ডাক্তার প্রতিদিন ফলো আপ বা চেক আপ ফি নিলে সমস্যা নেই কিন্তু সপ্তাহান্তে বা মাসে রাক্বী যদি ফলো আপ এর কথা বলে তাহলেই আমাদের চোখ চড়কগাছ হয়ে যায়৷ অথচ মাত্র এক সেশন রুকইয়াহ এর ক্ষেত্রে একজন রাক্বীর কি পরিমান পরিশ্রম আর মেহনত হয় তা খোলা অন্তর নিয়ে দেখলেই বোঝা যায়৷

উপরের ঘটনাগুলো সত্য৷ ছদ্মনাম ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে৷ আমাদের আশে পাশে অনেকেই প্যারানরমাল সমস্যায় জর্জরিত৷ যেগুলোর সঠিক চিকিৎসা মেডিক্যাল সাইন্স এখনও ডেভলপ করতে পারেনি৷ তাই নিরুপায় হয়ে অনেকেই কবিরাজ বা ওঝার স্মরণাপন্ন হোন৷ যারা অধিকাংশক্ষেত্রেই কুফরি, শিরকি তাবিজ-তুমার ব্যবহার করে কিংবা শয়তানি শক্তির সহায়তা কামনা করে৷

কারও এমন সমস্যা থাকলে এইসব ওঝা-কবিরাজ বাদ দিয়ে যারা কুরআন-সুন্নাহ মোতাবেক চিকিৎসা করে তাদের কাছে গিয়ে চিকিৎসা নিন৷ আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন৷ শিরক বা কুফরি কালামের পাপ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ৷

শ্রদ্ধেয় ডাক্তার ভাই-বোন যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা খরচের কথা উল্লেখ করার কারনে কষ্ট নিবেন না মনে৷ আমি শুধু আমাদের সমাজের মানুষের মানসিকতার দিকটি তুলে ধরতে চেয়েছি৷

ডাক্তার বা রাক্বীর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ নয়৷ কারন অধিকাংশ ডাক্তার ও রাক্বী, যে যার সেক্টরে সাধ্যমত সেবার মানসিকতা নিয়ে কাজ করছেন৷ আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে উত্তম প্রতিদান দিন৷ আমীন৷