ঘুমের ঘোরে শাইত্বানের কারসাজি: দুঃস্বপ্ন ও আমাদের করণীয়-
May 10, 2026
ঘুমের ঘোরে শাইত্বানের কারসাজি: দুঃস্বপ্ন ও আমাদের করণীয়-
May 10, 2026

বাচ্চার গলায় তাবিজ-টুনা ঝুলিয়ে নয়…

আপনি নিজেই সন্তানের জন্য রুকইয়াহ করুন।

অনেক বাবা-মা সন্তানকে বদনজর, ভয় কিংবা অজানা সমস্যার থেকে বাঁচানোর জন্য গলায় বিভিন্ন তাবিজ-টুনা ঝুলিয়ে দেন। অথচ একজন মুমিনের প্রকৃত ভরসা হওয়া উচিত আল্লাহর উপর এবং তাঁর নাযিলকৃত কালামের উপর।

আল্লাহর কালামই সর্বশ্রেষ্ঠ শিফা।

সন্তানের জন্য নিয়মিত পড়ুনঃ

▪️ সূরা ফাতিহা

▪️ আয়াতুল কুরসি

▪️ সূরা ইখলাস

▪️ সূরা ফালাক

▪️ সূরা নাস

পড়ে সন্তানের শরীরে ফুঁ দিন, মাথায় হাত রেখে দোয়া করুন।

সকাল-সন্ধ্যার মাসনূন আমল ও দোয়া অভ্যাস করান।

রাসূল ﷺ হাসান ও হুসাইন (রা.)-এর জন্য দোয়া করতেনঃ

اللَّهُمَّ إِنِّي أُعِيذُهُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

“আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে তাদেরকে প্রত্যেক শয়তান, বিষধর প্রাণী এবং প্রত্যেক বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করছি।”

সন্তানকে তাওহীদের উপর গড়ে তুলুন।

কারণ প্রকৃত হেফাজত একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।

Quranic Treatment