...

যাদুকৃত বস্তু খুঁজে পেলে কি করবেন….

প্রথমত, যাদুকৃত ছোট ধরনের বস্তু খুঁজে পেলে যেমন তাবিজ, লোহা, কাগজ এগুলো ছিড়ে/ ভেঙে রুকইয়াহর পানিতে চুবিয়ে অতঃপর পুড়িয়ে ফেলতে হবে।

সুতা কিংবা দড়ি জাতীয় কিছুতে কোনো গিট থাকলে সেই গিটগুলো সূরা নাস- ফালাক পড়তে পড়তে খুলে তারপর রুকইয়াহর পানিতে চুবিয়ে রেখে পুড়িয়ে ফেলতে হবে। গিট খোলা না গেলে কেটে ফেলতে হবে।

যাদুকৃত বস্তু ধাতব বা লোহা জাতীয় কিছু হলে পিটিয়ে আকৃতি নষ্ট করে রুকইয়াহর পানিতে চুবিয়ে রাখতে হবে ঘন্টাখানেক। এরপর সম্ভব হলে সেগুলো গলিয়ে বা পুড়িয়ে ফেলতে হবে।

আর যাদু সংশ্লিষ্ট উপাদান যদি বেশি পরিমাণের হয়ে থাকে যেমন আস্ত তোষক, তুলা, বালিশ ইত্যাদি সব একসাথে জ্বালিয়ে দিতে হবে। সম্ভব হলে উপরে কেরোসিন বা পেট্রোল ছিটিয়ে দেওয়া। ছিটানোর পূর্বে কেরোসিন বা পেট্রোলে রুকইয়াহর আয়াত পড়ে ফুঁ দিয়ে নেওয়া।

যাদু ঘরে ছিটানো বা দেয়ালে মাখানো থাকলে রুকইয়াহর পানিতে ভেজানো ন্যাকড়া দিয়ে বারবার ভালোভাবে মুছে ফেলতে হবে ও রেগুলার স্প্রে করতে হবে। রুকইয়াহর পানি দিয়ে নিয়মিত ফার্নিচার মোছা এবং ঘর মোছার সময় বালতির পানিতে রুকইয়াহর পানি মিশিয়ে নেওয়া উত্তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *