
বুকে জ্বালা ও গ্যাস্ট্রিক সমস্যায় হিজামা – প্রাকৃতিক সমাধান ।
April 17, 2026
যাদুকৃত বস্তু খুঁজে পেলে কি করবেন….
April 17, 2026জিন-যাদু-বদনজর: ইসলামের আলোকে বাস্তবতা ও সচেতনতা-
আমরা সাধারণ জীবনযাপন করতে গিয়েও অনেক সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হই যেগুলোর প্রকৃত কারণ আমরা বুঝতে পারি না। যা ইসলামী শিক্ষায় বর্ণিত কিছু অদৃশ্য বিষয় যেমন জিন, যাদু বা বদনজর এ মানুষ আক্রান্ত হতে পারে বলে হাদিসে উল্লেখ রয়েছে।
কিন্তু দুঃখজনক বিষয় হলো—এ ধরনের অনেক বিষয় সম্পর্কে আমরা সচেতন নই বা গুরুত্ব দিই না। ফলে সমস্যার কারণ বোঝা কঠিন হয়ে যায়। তাই আমাদের উচিত এসব সম্ভাব্য লক্ষণ ও কারণ সম্পর্কে জানা এবং সচেতন থাকা।
মূলত জিন, যাদু ও বদনজর সম্পর্কিত সমস্যাগুলোর কারণ গুলো হলো-
◆ ঈমান ও আমলের দুর্বলতা-
• আকীদার দুর্বলতা
• কোরআন ও সুন্নাহ থেকে দূরে থাকা
• বিসমিল্লাহ ছাড়া কিছু শুরু করা
• ঝাড়ফুঁক ও তাবিজের অপব্যবহার করা
◆ পারিবারিক ও সামাজিক পরিবেশ-
• বাড়িতে ইসলামী পরিবেশ না থাকা
• ঘরে ছবি-মূর্তি রাখা
• গান-বাজনা ও অশ্লীলতায় লিপ্ত থাকা
• অপরিচ্ছন্ন জীবনযাপন
• নারীদের বেপর্দায় চলাফেরা করা
◆ ব্যক্তিগত বদঅভ্যাস ও অসতর্কতা-
• নির্জনে অতিরিক্ত একা থাকা
• টয়লেটে দোয়া না পড়ে প্রবেশ করা
• সকাল-সন্ধ্যার যিকির না করা
• গভীর রাতে একা চলাফেরা করা
• বাড়ি থেকে বের হওয়া ও ঢোকার সময় দোয়া না পড়া
• রাতে দরজা-জানালা খোলা রাখা
• হাই তোলার সময় মুখ না ঢেকে রাখা
• যৌন সম্পর্ক স্থাপনে দোয়া না পড়া
◆ শিশুদের ক্ষেত্রে অবহেলা-
• শিশুদের যত্নে অবহেলা করা
• সন্ধ্যার সময় বাইরে রাখা
◆ ঝুঁকিপূর্ণ সম্পর্ক ও কাজ-
• জাদুকর বা কবিরাজদের সাথে সম্পর্ক রাখা
• ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে অকারণে আসা-যাওয়া
• গান-বাজনা ও নেশায় লিপ্ত হওয়া
• অতিরিক্ত রাগান্বিত হওয়া
আমাদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত নামাজ, যিকির ও কুরআন তিলাওয়াত করা এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। এতে আমরা অনেক অকল্যাণ থেকে নিরাপদ থাকতে পারি।




