সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহাম্মাদ।
🔘 হাড়ে হাড্ডিতে যে ব্যথা এসব ব্যথার আসলে পারমানেন্ট কোনো সলিউশন নেই, বিশেষ ২ ধরনের হাড়ের রোগ আছে যেটা কেনো হয় এটার ব্যাখা ডাক্তাররা এখনো জানেন না।
🔹আমাদের সমাজে ঐ ২ ধরনের ব্যাথার রোগী পাওয়া যায়। এজন্য আপনারা দেখেন না বা শুনেন না যে মানুষ শরীরে হাড়ের ব্যথায় কাতরায় কতো ডাক্তার দেখায় কিন্তু পারমানেন্ট সমাদান নেই। এটা আমি একজন ডাক্তারের মুখে শুনেছি উনি বলেছেন যে এরকম বেশ কিছু রোগ আছে যা আসলে কেনো হয় আদৌও ডাক্তাররা এর কারন জানেন না বইয়ের পাতায় এটার মাত্রা কমানোর মতো সহায়ক কিছু লিখা আছে তবে সত্যটা হলো এটা মেডিকেল সাইন্সে এখনো কারনটা বের করা যায় নি।
🔸কি আপনারা মনে মনে আবার জীন যাদুর কথা ভাবছেন নাকি❓না আসলে বিষয়টা ঠিক তা না। জি জ্বীন যাদুর কারনে তো রোগ হয়ই কিন্তু আমরা এটা ভিন্ন প্রসংগে আলোচনা করতেছি যে আসলেই ঐ ধরনের রোগের কারনে হওয়ার পুরোপুরি সমাদান নেই। এমনকি আপনি যদি হিজামা করেন তাহলে সাময়িক আরাম পাবেন তবে পারমানেন্ট সমাদানটা এখনো বের করা যায় নি। ব্যথা গুলো সহনীয় পর্যায়ে আনতে বিশেষ কিছু ব্যায়াম ডাক্তার সাজেস্ট করে সেগুলো করলে মহান আল্লাহর রহমতে সহনীয় মাএায় নেমে আসবে বা আসে।
তাহলে আপনি কেনো এই বিষয়ে আলোচনা করলেন এটা তো বুঝলাম না…
❇️ আলোচনা করলাম এজন্যই যে এই ২ ধরনের ব্যথার রোগীরা আসলে সমাজে বেশি তো আর ছোটবেলা থেকেই দেখতাম মানুষ হাড়ের জয়েন্টের ব্যথায় কষ্ট পেতো কতো ডাক্তারে যাইতো কিন্তু পারমানেন্ট সুস্থ হতো না। তাই এটা বলে রাখলাম বোনাস তথ্য হিসেবে যাতে করে কখনো এরকম রোগী পেলে বা এরকম সমস্যা হলে মনোবল কমে না যায় কেমন!
*️⃣ আচ্ছা শুনুন, মহান আল্লাহ তৌফিক দিলে দেখি একদিন আপনাদেরকে হাড়ের ক্ষয় রোধের একটা কারন উল্লেখ করবো যেই কারনটি ইউরোপিয়ানরা পেয়েছিলো এবং এটা বিশেষ এক কারনে হয় এবং এটা হয়ে গেলে তখন শরীরের হাড্ডিতে সমস্যা হয় আবার পারমানেন্ট নিরাময় মিলে না সহজে তাই তারা একটা নিয়ম বাধ্যতামূলক করেছে সেই নিয়মটি কি সেটা দেখি কোনো একদিন পোস্টে জানিয়ে দিবো আপনাদেরকে ইনশা আল্লাহ। মহান আল্লাহ তৌফিক দান করুন। বিষয়টা খুবই খুবই সিম্পল কিন্তু এই সিম্পল জিনিস মানা হয় না বা জানা নাই অধিকাংশ মানুষের।
আচ্ছা চলুন এখন আমাদের আসল কথায় আসি ক্বুরআনিক ট্রিটমেন্টে।
🟡যাদের হাড়ের জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা, শরীরে ব্যথা, মাংসপেশিতে ব্যথা হোক সেটা স্বাভাবিক মানুষের কিংবা জ্বীন যাদু বদনজরে আক্রান্ত ব্যক্তিদের সবার জন্য একটা সাজেশন হলো আপনারা এই সকল ক্বুরআন মাজিদের আয়াতগুলো পড়বেন অলিভ অয়েল কিংবা অলিভ অয়েল না থাকলে কালোজিরার তেলে।
সূরা আল ফাতিহা
1️⃣ সূরা আল বাক্বারার ২৫৯ নং আয়াত
2️⃣ সূরা বানু ইসরাঈল ৪৯ নং আয়াত
3️⃣ সূরা বানু ইসরাঈল ৯৮ নং আয়াত
4️⃣ সূরা আল মূমিনুন ১৪, ২৫ এবং ৮২ নং আয়াত
5️⃣ সূরা ইয়াসিন ৭৮ নং আয়াত
6️⃣ সূরা আস সফফাত ১৬ এবং ৫৩ নং আয়াত
7️⃣ সূরা আল ওয়াক্বিয়া ৪৭ নং আয়াত
8️⃣ সূরা আল ক্বিয়ামাহ ৩ নং আয়াত
9️⃣ সূরা আন নাযি’আত ১১ নং আয়াত
এবং সূরা ফালাক্ব এবং সূরা নাস।
আয়াত গুলো ৩ বার করে পড়তে পারেন।
🔹 চাইলে রসূনের 🧄 কয়েকটা কোয়া কুচি করে কালোজিরার তেলে হালকা করে ভেজে নিতে পারেন এবং পড়া তেলে মিশিয়ে নিবেন। তারপর ব্যথার স্থানে মালিশ করবেন।
⭐️আর হাদীসে বর্ণিত ব্যথার দোয়া তো না বললে ব্যথার আলোচনা অপূর্ণ থেকে যাবে❕ দো’আটি হলোঃ
আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন, সেখানে আপনার হাত রেখে ৩ বার বলুন,
بِسْمِ اللّٰهِ
আল্লাহর নামে।
বিসমিল্লাহ
তারপর ব্যাথার জায়গায় মাসাজ করা অবস্থায় ৭ বার বলুন,
أَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।
আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, একমাত্র তিনি ছাড়া কোনো ইবাদাত পাওয়ার যোগ্য কেউই বা কোনো কিছুই নেই।










