সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহাম্মাদ।
💡”বদনজর কিংবা জ্বীন যাদুর কারনে হওয়া চেহারার নানান সমস্যা দূর করার রুক্বইয়া”
✅ এই আমলটি হলো যারা চেহারা বা সৌন্দর্যের উপর বদনজর কিংবা যাদুতে আক্রান্ত হওয়ার কারনে চেহারাতে যেকোনো ধরনের সমস্যা রয়েছে সেগুলোর রুক্বইয়া চিকিৎসা।
💧২ লিটার পানির বোতল নিবেন এবং সাথে তেল বা লোশন যা মুখে দেন সেটা নিবেন। নিচে উল্লিখিত ক্বুরআন মাজিদের প্রতিটা [একক] আয়াত ৩ বার [শুধু সূরা ফালাক্ব ও সূরা নাস ৭ বার] এবং নিচে দেওয়া দো’আটি ৩ বার করে ২ লিটার পানিতে/তেলে পড়ে পড়ে হাল্কা থুথু সহ ফুঁ দিবেন এবং সেই পানিটাতে কয়েকটা বরফের কিউব 🧊 মিশিয়ে পানি ঠান্ডা করে নিবেন। তারপর সেই ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধৌত করবেন কিন্তু মুখ মুছবেন না।
🍃 যারা যাদুতে আক্রান্ত তারা “চাইলে” কিছু বরই পাতা পিষে সেগুলোতেও আয়াত গুলো পড়ে ফুঁ দিয়ে দিবেন। তারপর সেটা ১০-১৫ মিনিটের মতো মুখে লাগিয়ে ধুঁয়ে ফেলবেন।
💧 পড়া পানিটা 2️⃣ গ্লাস পরিমাণ পান করবেন খালি পেটে এবং বাকি পানিটুকু 🚰 গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন।
🗓️ এটা প্রতি সপ্তাহে 2️⃣ দিন করে আমলটি করতে পারেন সমস্যা সমাদান হওয়ার আগ পর্যন্ত।
💫 পানি পড়ার আগে নিয়তঃ হে আল্লাহ আমার চেহারা সৌন্দর্যের উপর মানুষ এবং জ্বীনের সকল ধরনের বদনজর, হাসাদ এবং সিহর থাকলে সেগুলো থেকে শিফা দিন এবং সেগুলো থেকে হেফাজত করুন। তারপর দুরুদে ইব্রাহিম ১ বার পড়বেন।
🕋 ক্বুরআন মাজিদের যে সকল সূরা এবং আয়াত গুলো পড়বেন তা হলোঃ
✨সূরা আল ফাতিহা 3️⃣ বার।
১. সূরা আল ইমরান আয়াত ১০৬
২. সূরা আল ক্বিয়ামাহ আয়াত ২২
৩. সূরা আল ক্বিয়ামাহ আয়াত ২৪
৪. সূরা আল আবাসা আয়াত ৩৮
৫. সূরা আল আবাসা আয়াত ৪০
৬. সূরা আল গাশিয়াহ আয়াত ২
৭. সূরা আল গাশিয়াহ আয়াত ৮
✨সূরা ফালাক্ব এবং সূরা নাস 7️⃣ বার।
✨ এই দো’আটি ৩ বার পড়ে হালকা থুথু সহ ফুঁ দিবেন পানিতে,
اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ عَيْنٍ وَحَسَدٍ وَسِحْرٍ عَلَى تَشَوُّهِ الجَمَالِ، وَاهْدِمْ كُلَّ عُقْدَةٍ
আল্লাহুম্মা আবতিল কুল্লা আঈনিন ওয়া হাসাদিন ওয়া সিহরিন আ’লা তাশাওউহিল জামাল, ওয়াহদিম কুল্লা উক্বদা।
অর্থঃ “হে আল্লাহ, যে কোনও বদনজর, হিংসা এবং জাদু যা সৌন্দর্য বিকৃত করার উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো নষ্ট করে দিন। এবং যেসব গিঁট রয়েছে, সেগুলো ধংস করে দিন।”
🟡 শরীয়াহ সম্মত রুকইয়াহ ও হিজামা সেশন কিংবা রুক্বইয়া বিষয়ে যেকোনো কিছু জানতে যোগাযোগ করতে পারেন [সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে]
@QuranicTreatmentBD
📱+8801763-951-371 WhatsApp
📱 +8801833-406-632
📍 সেন্টারের লোকেশন: রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা।
✅ সওয়াবের নিয়তে শেয়ার করুন।
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, একমাত্র তিনি ছাড়া কোনো ইবাদাত পাওয়ার যোগ্য কেউই বা কোনো কিছুই নেই।









