হিজামা করতে ভয়! বাস্তবতা জানুন।

আশিক জ্বিন দ্বারা আক্রান্তদের সমস্যা সমূহ:
April 17, 2026
ফ্যামিলি ক্রাই’সিস নাকি জা’দুর প্রভাব?
April 17, 2026
আশিক জ্বিন দ্বারা আক্রান্তদের সমস্যা সমূহ:
April 17, 2026
ফ্যামিলি ক্রাই’সিস নাকি জা’দুর প্রভাব?
April 17, 2026

 হিজামা করতে ভয়! বাস্তবতা জানুন।

⚪

 হিজামা করতে ভয়! বাস্তবতা জানুন।

” হিজামার রক্ত টা আসলে আসে কোথা থেকে? হিজামা করতে যেয়ে শিরা বা ধমনী এসব আবার কাটা পড়বে নাতো ? “

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বৃহত্তম অঙ্গ।এর নিচে জালের মত বিছানো রক্ত পরিবহন তন্ত্রটি থাকে ত্বকের দ্বিতীয় স্তরে(ছবির লাল / নীল রং এর সরু লাইন গুলোই সেই Dermal Capillaries যা হাজার হাজার আণুবীক্ষণিক ছিদ্রযুক্ত)

এগুলো আমাদের শরীরের সবচেয়ে সূক্ষ্ম রক্তনালী। বড় বড় শিরা বা ধমনীর থেকে এর গঠন একদম আলাদা। এগুলো এতটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখা মুশকিল!

এখন হিজামার স্ক্র‍্যাচ এর কথা যদি ধরা হয় তাহলে দেখবেন, এই স্ক্র‍্যাচ ও অনেক সূক্ষ্ম। এতটাই যে, এতে চামড়ার বড়জোর প্রথম লেয়ারে আঁচড়গুলো পড়ে। এর ও আরো গভীরে থাকা এইসব ক্যাপিলারিগুলো কাটা পড়ে না। আর এটাই হল হিজামার স্ট্যান্ডার্ড প্রসিডিউর।

যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করা হয় তাহলে একটু মিলালেই দেখবেন, হিজামা করা যখন শেষ হয় তখন প্রায় প্রতিটি স্ক্র‍্যাচ পয়েন্টে বিন্দু বিন্দু ঘাম জমে, যেটা আসলে প্লাজমা। আর এই যে প্লাজমা টা বের হচ্ছে, এটা নিশ্চিত করা কিন্তু হিজামার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ।

এই ধাপ শেষে এবার আপনি যতই সাকশন দেন না কেন প্রতিবার বড়জোর শুধু পানির মত প্লাজমাই বের হবে, লাল রক্ত আর আসবে না।

প্রশ্ন হল আসেনা কেন?
আসেনা কারন ঐ যে বললাম- হিজামাতে Dermal Capillaries ও কাটা পড়েনা। হিজামার সাকশন এর জন্যে এগুলোর ছিদ্র দিয়ে প্লাজমা আর নগন্য কিছু ভেঙে যাওয়া রক্তকণিকা বের হয়ে আসে। আর সেগুলো প্রথম লেয়ার এর স্কিন সার্ফেসের জাস্ট নিচে জমা হয়। যা স্ক্র‍্যাচ পয়েন্ট দিয়ে পুনরায় সাকশনে বেরিয়ে আসে।

যদি হিজামাতে Deep Cut ( যেটা একদম নিষিদ্ধ) হয় তাহলে দেখবেন বেশিরভাগ পয়েন্টে সেই ট্রান্সপারেন্ট ফ্লুইড এর অস্তিত্ব আর পাওয়া যাবেনা সহজে!! প্রতি সাকশনে রক্তই আসতে থাকবে। যা একটা ভুল পন্থা।

যারা ভাবেন হিজামা করলে এইসব বড় বড় শিরা বা ধমনীর এর মত Structure কাটা পড়ে তাদের বলছি -শিরা বা ধমনী আমাদের চামড়া ভেদ করে আরো অনেক অনেক ভেতরে থাকে!
তাই ভয়ের কিছু নেই।

‼️

(বি: দ্র: আমাদের সেন্টারে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করা হয়।)

🟩

মহিলাদের জন্য মহিলা থেরাপিসট ও পুরুষদের জন্য পুরুষ থেরাপিসট আছেন।

📌

এ্যাপয়েন্টমেন্ট:01833 40 66 32
(সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে কল দিবেন)

📍

চেম্বারের লোকেশনঃ
শিয়ালবাড়ী, বিউবিটি ভার্সিটির সামনে, মিরপুর-২, ঢাকা।

শেয়ার করুন।